আম - কাতলার - ঝোল (Aam Katla Recipe)
- Kaveri Nandi

- 7 hours ago
- 4 min read

বসন্ত কাল শেষের দিকে | গরমের অনুভূতি হচ্ছে | পথেঘাটে বেড়োলে , বাড়ির আশেপাশে মুকুলে ভরা আমি গাছ দেখলেই মন আনন্দে ভরে ওঠে | তাহলে ? আমের সময় এসেই গেলো | ফলের রাজা আম | সুস্বাদু এই ফলটি আমাদের সবার প্রিয় | তবে সুস্বাদু তো বটেই , আর সঙ্গে অসম্ভব ঔষুধীগুনে ও ভরপুর | তা কাঁচা অবস্থাতেই হউক আর পাকা অবস্থাতেই হউক |
এখন বাড়িতে মাঝে - মধ্যে কচি কচি কাঁচা আম এসে পৌঁছে যাচ্ছে | আহা হা হা কচি কচি কাঁচা আম মাখা , কাঁচা আমের পাতলা চাটনি , কাঁচা আমের - আমডাল . এই মেনুগুলো খেতে কিন্তু , অসাধারণ লাগে | মনে হয় রোজ রোজ খাই , বার বার খাই | মুখের স্বাদে যেন চমক লেগে যায় | অরুচি মুখ ...রুচিতে ভরে ওঠে |

কাঁচা আম খুব অল্প সময়ের জন্যই বাজারে থাকে | ভিটামিন সি , মিনারেল , অক্সিয়্যান্টিজেন্ট ভরপুর কাঁচা আম আমাদের প্রত্যেকের খাবার মেনুতে প্রায় ই রাখা উচিত | কাঁচা আম শরীর ঠান্ডা রাখে | তাই গরমকালের কাঁচাআম খাদ্য হিসাবে খুবই উপকারী | কাঁচা আম ভিটামিন এ তে ভরপুর , যা আমাদের চোখের দৃষ্টিকে ভালো রাখে | আর কাঁচা আমে আছে ভিটামিন বি 6 , যা লিভারকে দারুন ভাবে সুস্থ রাখে | কাঁচা আমে থাকে ভিটামিন ই , যা স্কিন , চুল কে সুন্দর করে তোলে | আমে এমন কিছু উপাদান থাকে , যা আমাদের খারাপ কোলেস্টোরল কে দূরে সরিয়ে রাখে |

মোটকথা কাঁচা আম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক অনেক বাড়িয়ে দেয় | শরীরের তারুণ্য অক্ষুন্ন রাখতে ভীষণ ভীষণ সাহায্য করে | তবে আমের নানা কথা বলবো , বার বার বলবো , কিন্তু বলে তো শেষ হবে না | এককথায় এমন এক উপকারী উপাদান যতদিন রান্নাঘরে ততদিন ই প্রকৃতির অফুরন্ত আশীর্বাদ | স্বাদে গুনে এক অসাধারণ ফল , যা সবার সব্বার অতি অতি পছন্দের | মন বলে , সারা বছর পেলেই ভালো ..........তাই না ??

আমাদের বাজারের থলিতেও আজ কাঁচা আম | আর কয়েক পিস্ কাতলা মাছের টুকরো | কিন্তু বাড়িতে আজ মেম্বার সংখ্যা কম | তাই কি রাঁধি কি রাঁধি ...ভাবতে ভাবতে মনে হলো , বড়োই গরম , আজ আমি '' আম - কাতলার - ঝোল '' রেঁধে ফেলি (Aam Katla Recipe) | হালকা করে রাঁধবো | জিভের জন্য ও ভালো আর শরীরের জন্য তো ভালোই |
ব্যাস ভাবনা শেষ , কাজের শুরু | দারুন একটা মেনু ভেবেছি কিন্তু ... '' আম - কাতলার - ঝোল '' | গরম ভাতে , গরম ঝোল ....আহা আহা ...আর ভাবা যাচ্ছে না | বিরক্তিকর গরমে , শরীর জুড়িয়ে দিতে দারুন এক মেনু !! নিত্য কর্ম তো শুরু করেই দিয়েছি , মাঝে আমি ৩পিস কাত্লামাছের টুকরোকে ভালো করে ধুয়ে নুন - আর হলুদ মাখিয়ে রেখেছি | ম্যারিনেট হোক |
উপকরণ :-

কাত্লামাছের টুকরো - ৩পিস , নুন - হলুদ মাখানো
আলু - ১টা মাঝারি সাইজের , খোসা ছাড়িয়ে , লম্বালম্বি ৮টুকরো করে কেটে , জলে ভেজানো
কাঁচা আম - ১টা , মাঝারি সাইজের , খোসা ছাড়িয়ে নিয়ে , লম্বালম্বি ৮টুকরো করে কেটে জলে ভেজানো
কাঁচালঙ্কা - ৫-৬টা
গোটা শুকনোলঙ্কা - ২টো ফাটানো , ফোরণে দেওয়ার জন্য
পাঁচফোড়ন - ১/২ চা চামচ
জিরেগুঁড়ো - 1 চা চামচ
ধনেগুঁড়ো - 1 চা চামচ
হলুদগুঁড়ো - ১.৫চ চামচ
নুন - প্রয়োজনমতো
চিনি - স্বাদ বাড়াতে কয়েকদানা
সর্ষের তেল - প্রয়োজনমতো , যে কোনো তেলেই রান্না হবে , তবে আমি সর্ষের তেলেই আজ রাঁধছি
পদ্ধতি :-
সব কাজকর্ম সারা | রান্নাঘরে এসে পড়েছি | রাঁধবো '' আম - কাতলার - ঝোল '' | প্রথমে মিক্সিতে ১চা চামচ জিরেগুঁড়ো , ১চা চামচ ধনেগুঁড়ো আর ৩টে কাঁচালঙ্কা নিয়ে ভালো করে বেটে রাখলাম | গ্যাসে কড়াই বসিয়ে দিলাম প্রয়োজনমতো সর্ষের তেল | তেল ভালোমতো গরম হয়ে উঠতেই আঁচ কমিয়ে , নুন - হলুদ মাখানো কাতলা মাছের পিস্ ৩টে কড়াইতে ছেড়ে দিলাম |

আঁচ বাড়িয়ে কমিয়ে , ভালো করে মাছের পিস্ গুলো ভেজে একটা পাত্রে তুলে রাখলাম | এখন কড়াইয়ের ওই তেলের মধ্যেই প্রয়োজনমতো আরো একটু তেল দিয়ে , ফোরণে দিলাম ২টো ফাটানো শুকনোলঙ্কা , ৩টে ফাটানো কাঁচালঙ্কা আর ১/২ চা চামচ পাঁচফোড়ন | খুন্তি দিয়ে ফোড়ন একটু নেড়েচেড়ে দিলাম | দারুন এক সুন্দর গন্ধ ! কড়াইতে ছেড়ে দিলাম জলঝরিয়ে কাটা আলুর টুকরোগুলো |

আঁচ বাড়িয়ে কমিয়ে আলুর টুকরোগুলো ভাজতে লাগলাম | আঁচ কমিয়ে কড়াইতে আলুর টুকরোগুলোর মধ্যে দিলাম হলুদগুঁড়ো , কয়েকদানা চিনি আর প্রয়োজনমতো নুন | আবার আঁচ বাড়িয়ে কমিয়ে শুরু হলো নাড়াচাড়া | কয়েকবার নাড়াচাড়ার পর ই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম মিক্সিতে বেটে রাখা মশলাটা | আঁচ বাড়িয়ে কমিয়ে সমস্ত ভালো করে কষতে লাগলাম |

কষার সুন্দর মো মো করা গন্ধ বেরোতেই , কড়াইতে দিয়ে দিলাম , ঝোলের পরিমান ভেবে কুসুম কুসুম গরম জল | বেশি আঁচে ঝোল টগবগ টগবগ ফুটছে | আঁচ কমিয়ে কড়াইতে ছেড়ে দিলাম , ভেজে রাখা মাছের টুকরোগুলো আর জল ঝরানো কাঁচা আমের কেটে রাখা টুকরোগুলো | বেশি আঁচে ঝোল কয়েকবার ফোটার পর , আঁচ কমিয়ে রান্না মজতে দিলাম |

ঝোলে ছড়িয়ে পড়া কাঁচা আমের এক দারুন লোভনীয় গন্ধে চারিদিকটা যেন ভরে উঠলো | মনকাড়া এক সুন্দর গন্ধ ! মন ভালো করা গন্ধ ! রান্না হয়ে এসেছে , মনে হতেই , ঝোল একটু চেখে নিলাম | বাঃ ! বাঃ ! নিজের পিঠ নিজেই কয়েকবার চাপড়ে নিলাম | '' আম - কাতলার - ঝোলের '' কি দারুন স্বাদ | হালকা , অথচ দারুন চটপটা স্বাদ ! গরমের দুপুরের জন্য এক্কেবারে আদর্শ মেনু | সবার ভালো লাগবেই লাগবে (Aam Katla Recipe) |
আঁচ বাড়িয়ে ঝোলের পরিমান ঠিক করে নিয়ে , ঝোল একটা পাত্রে ঢেলে নিলাম | '' আম - কাতলার - ঝোলের '' পাত্র নিয়ে পৌঁছে গেলাম , লাঞ্চ টেবিলে | আর দেরি নয় | জমিয়ে শুরু করলাম আমরা আমাদের আজকের , লাঞ্চ পর্ব | থালায় থালায় গরম গরম ভাত আর বাটিতে বাটিতে গরম গরম টেস্টি টেস্টি , লাজবাব '' আমি - কাতলার - ঝোল '' | ভাষার শব্দ নেই ......এখন পাচ্ছি শুধু খাওয়ার শব্দ আর মাঝে মাঝে তৃপ্তি - ভরা কিছু আওয়াজ ! চলছে ...খাওয়া চলছে ........
ভালো থাকবেন | জমিয়ে জমিয়ে ভালো ভালো খাবেন | আনন্দে থাকবেন | সুস্থ থাকবেন |
.jpg)








Comments