রসারসা - আচারি - চিকেন (Achari Chicken)
- Kaveri Nandi

- Jun 10
- 4 min read

এই নিদারুন কঠিন গরমে , দিন যাচ্ছে - রাত আসছে | নিজের ছন্দে প্রতিদিনের রুটিং এগিয়ে চলেছে তো চলছেই | সময় তো কোনো অবস্থাতেই থেমে থাকবে না | পারবো - পারবো না ভাবতে ভাবতে , অনেক কাজের ই প্ল্যান করে ফেলছি , আবার করবো - করবো না করতে করতে , সব কাজ করে ও ফেলছি | মোট কথা , গরম - ঠান্ডা যাই ধেয়ে আসুক না কেন , ডেইলি ওয়ার্ক সারতেই হবে | আপত্তি রাখা চলবে না |
কিন্তু এই কাঠ ফাটা তীব্র গরমে একটা জায়গায় বড়োই আপত্তি চলে আসে | আর সেটা হলো ঠিক ছন্দে খাওয়া - দাওয়া | গরমে একদম খাওয়ার ইচ্ছাই থাকে না | শুধু মন চায় একটু ঠান্ডা জল , একটু ঠান্ডা শরবত , ঠান্ডা ঠান্ডা হালকা হালকা কিছু | কিন্তু প্রতিদিনের রুটিং ঠিকঠাক রাখতে গেলে , ঠিক নিয়মে প্রতিদিনের কাজ সারতে গেলে , শরীরকেও যে ঠিক রাখতেই হবে | তাই পুষ্টিভরা রুচিকর খাবার যে রোজ খেতেও হবে |

তবে এটা সত্যি যে অস্বস্তিকর গরমে কোনো খাবারই জিভ পেরিয়ে ভেতরে ঢুকতেই চাইছে না | মন বলছে খাবো না , কিচ্ছু খাবো না | আর ঠিক তখনই যারা ঘরের রান্নাঘরগুলোর মালিক , তারা পরে যায় নানা চিন্তায় | বাড়িকে সুস্থ রাখতে হবে | প্রতিটা সদস্যকে সুস্থ রাখতে হবে | সংসার এনার্জি তে ভরিয়ে রাখতে হবে | আর তার জন্য তো প্রথমেই প্রয়োজন প্রত্যেকের জন্য পুষ্টিকর - রুচিকর খাবার দাবার |

আর সেই চিন্তা থেকেই আসে নানা নানা ধরণের মজাদার সব মেনুর কথা , যা গরমের দিনগুলোকেও দারুন দারুন ভাবে জমিয়ে তোলে | খাবার টেবিল গুলোকে ভরিয়ে দেয় শান্তিতে - স্বস্তিতে | আর সেই শান্তি - স্বস্তি - আনন্দ পেতেই , আজকে, গরমের এক ছুটির দিনের লাঞ্চ টেবিল জমিয়ে তুলতে আমি ও রাঁধছি চটপটা স্বাদের '' রসারসা - আচারি - চিকেন ''| যা গরম গরম ভাতের পাতে অসাধারণ (Achari Chicken) |
রান্নার অপূর্ব মনমাতানো ছড়িয়ে যাওয়া গন্ধে , রান্নার স্বাদ পেতে সবার ,একটু ইচ্ছে তো করবেই!!তাই মনে হয় আজকের দুপুরের টেবিল ভরা ভরা ও থাকবে আর জমেও উঠবে | আর প্রোটিনে ভরপুর চিকেন তো শক্তির এক সুন্দর আধার | অতএব চিন্তা নয় , কোনো ভাবনা নয় | শুধু রাঁধবো আর ? আর মজা করে সবাই মিলে খাওয়া পর্ব সারবো |
উপকরণ :-

চিকেন - নেট ওয়েট ৯০০গ্রাম , কেটে কুটে পরিষ্কার করা
কাঁচালংকার আচার - ৩-৪ টেবিল চামচ
পেঁয়াজ - খুব ছোট ছোট সাইজের ৮টা - ১০টা , খোসা ছাড়িয়ে মিহি করে কুচিয়ে রাখা
রসুন - ১টা ছোট সাইজের , কোয়া গুলো ছাড়িয়ে নিয়ে , খোসা ছাড়িয়ে রাখা
আদা - ইঞ্চি দেড়েক , খোসা ছাড়িয়ে কুচি কুচি করে রাখা
কাঁচালঙ্কা - খান দশেক বা ঝাল নিজের নিজের প্রয়োজনমতো
হলুদগুঁড়ো - ১চা চামচ - ১.৫ চা চামচ
চিনি - স্বাদে চমক আনতে অবশ্যই কয়েকদানা
নুন - প্রয়োজনমতো
সর্ষের তেল - প্রয়োজনমতো
পদ্ধতি :-
সব কাজ সেরে , আবার রান্নাঘরে এসে পড়েছি , আজকের মজাদার লাঞ্চ মেনুটা বানাতে | মজাদার চটপটা স্বাদের '' রসারসা - আচারি - চিকেন '' | গরমের দাপটে তো মশলাদার কোনো খাবার জিভে তোলা যাচ্ছিলোই না | কিন্তু আজকের মেনু গরম গরম ভাত , গরম গরম রুটি , নান , পোলাও যাতে খাবে , তাতেই ভালো লাগবে |

প্রথমে মিক্সিতে নিয়ে নিলাম আদার কাটা টুকরোগুলো , রসুনের ছাড়ানো কোয়াগুলো আর ৮টা - ১০টা মতো কাঁচালঙ্কা | মিহি করে বেটে রাখলাম | গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম প্রয়োজনমতো তেল | তেল ভালো গরম হয়ে গেলে , আঁচ কমিয়ে কুচানো পেঁয়াজগুলো গরম তেলে ছেড়ে দিলাম | আঁচ বাড়িয়ে কমিয়ে চললো নাড়াচাড়া | ছোট ছোট কচি কচি পেঁয়াজ | অল্পক্ষনের মধ্যেই নরম হয়ে গেলো | এবার কড়াইয়ের মধ্যে মিক্সিতে বেটে রাখা আদা , রসুন , কাঁচালংকার পেস্টটা ঢেলে দিলাম |

আঁচ বাড়িয়ে কমিয়ে শুরু করলাম নাড়াচাড়া |
মশলা ভাজা থেকে হালকা তেল পুচ পুচ করতে শুরু করলেই , আচারে ম্যারিনেট করা চিকেন কড়াইতে দিয়ে দিলাম | বেশি আঁচে সমস্ত খুব ভালো করে নাড়তে লাগলাম | ওহো হো হো ! কি অপূর্ব জিভে জল আনা গন্ধে চারিদিক , কিছুক্ষনের মধ্যেই ভরে উঠলো ! আঁচ কমিয়ে কড়াইতে ১/২ চা চামচ হলুদগুঁড়ো , অল্প কয়েকদানা চিনি আর অল্প একটু নুন দিয়ে , আবার শুরু করলাম নাড়াচাড়া |

জিভে জল নিয়ে আসা এ গন্ধ তো চাপা দেওয়ার নয় ! বরঞ্চ যত চাপা ততো সুগন্ধ ! কষা হয়েই এসেছে মনে হতেই , খুব অল্প পরিমানে কুসুম কুসুম গরম জল রান্নায় দিয়ে দিলাম | এই রান্নায় জল না দিলেও হবে | রান্না ঠিক আচারের মতো হবে ! তবে ভাতের সঙ্গে খাওয়া তো | তাই অল্প রসার কথা ভেবে দিলাম , অল্প একটু জল | আঁচ কমিয়ে একটা ঢাকা দিয়ে রান্না কিছুক্ষন মজতে দিলাম |

এই রান্নাটাতে মশলার আধিক্য নেই বললেই চলে | নুন , তেল , অল্প পেঁয়াজ , অল্প রসুন , অল্প আদা , কয়েকটা কাঁচালঙ্কা আর ২-৩চামচ কাঁচালংকার আচার | কিন্তু রান্নাটা টেস্টে এতই বেস্ট যে , আমি না বোঝালেও , সবাই বুঝতেই পারছেন |
যাহোক রান্নার গন্ধে মনে হচ্ছে রান্না হয়ে এসেছে | ঢাকা খুলে আঁচ বাড়িয়ে একটু নেড়েচেড়ে দিলাম আর একটু চেখেও নিলাম | উফফফ !!! অসাধারণ ! অসা......ধারণ ! স্বাদে - গন্ধে অতুলনীয় ! গ্যাস করলাম বন্ধ | এবার নেবো খাবার প্রস্তুতি (Achari Chicken)|
খাবার টেবিলে পৌঁছতে পৌঁছতে .......কত যে প্রশংসা, কত্ত যে সুখ্যাতি , তা আর বলে বোঝাতে পারছি না | সবার আনন্দ , উল্লাসে খাবার টেবিল একেবারে জমজমাট | সবাই পেয়েছে গরম গরম ভাত সঙ্গে '' রসারসা - আচারি - চিকেন '' | খুশি খুশিতে শুরু হলো খাওয়া | চিকেন - ভাত মুখে তুলতেই , স্বাদের আমেজে , সুগন্ধের আবেশে , আমরা সবাই মোহিত | রান্নার অপূর্ব স্বাদে , অনেকদিন বাদে , জিভের চাহিদাও কেমন যেনো অনেকটাই বেড়ে গেলো !!! ঠিক আছে .......বাড়ুক .....বাড়ুক .....
ভালো থাকবেন | গরমের নানা খাবার অবশ্যই এনজয় করে খাবেন | সুস্থ থাকবেন | আনন্দে থাকবেন |
.jpg)



Comments