সজনেফুল - আর - পোস্ত - দিয়ে - মুচমুচে - বড়া (Sojne Phool Posto Bora)
- Kaveri Nandi

- Mar 23
- 3 min read

চৈত্র - ফাগুন বেলায় , আমাদের ঘরে ঘরে সজনেফুল , সজনেডাঁটার আনাগোনা যেন লেগেই থাকে | এতো অপূর্ব স্বাদের সব্জিগুলোতো আমরা বছরের সব সময়ে পাইনা | তাই মাঠে - ঘাটে - বাজারে এদের দেখতে পেলেই , পেতে ইচ্ছে করে , কারণ খুব খেতে ইচ্ছে করে আর তাই এরা সরাসরি এসে পৌঁছে ও যায় আমাদের রান্নাঘরগুলোতে | তৈরি হয়ে যায় , নানা নানা ধরণের টেস্টি টেস্টি মেনু , যেগুলো গরম ভাতের প্রথম পাত জমাতে একটু ও দেরি করে না !!

তবে যে শুধু স্বাদের গুনেই মেনুগুলো পৌঁছে যায় আমাদের পাতে পাতে , তা নয় কিন্তু | সজনেফুল , কচি কচি সজনেডাঁটা , এই মরশুমের নানা ধরণের কঠিন কঠিন রোগের মোকাবিলায় সব মহা মহা ঔষধ | আমাদের আশেপাশে মাঠে - ঘাটে ছড়িয়ে রয়েছে অজস্র সজনে গাছ | বসন্তের আগমনে এই গাছগুলো , কচি কচি পাতা , ফুল , ফলে সুন্দর করে সেজে ওঠে | এরা সব্বাই আমাদের পরম বন্ধু | এদের ছোঁয়ায় রোগ - জ্বালা দূরে , বহুদূরে পালিয়ে যায় | এরাই তো , প্রকৃতির অনেক অনেক আশীর্বাদ | রোগ - জ্বালা - যন্ত্রনা তো আছেই , কিন্তু তার নিরাময়ের পথ ও সাজানো রয়েছে , এই প্রকৃতি মায়ের ঘরেই | যিনি সৃষ্টি করেছেন , রক্ষার পথ তিনি ই করে রেখেছেন | প্রকৃতি মাকে আমাদের অনেক অনেক ধন্যবাদ !! অনেক ধন্যবাদ !!!

আমাদের বাড়ির, আমরা সবাই আবার সজনে ফুল খেতে খুবই ভালোবাসি | সজনেফুলের ঝাল , মুচমুচে বড়া , বাটি চচ্চড়ি , সবই যেনো স্বাদগুণে অসাধারণ , অসা--------ধারণ !! বাজারে সজনেফুল --- তো ভাবা যেতেই পারে , আমার রান্নাঘরে ও কয়েকটা পৌঁছে ই গেছে | টাটকা সজনেফুলগুলো কিন্তু দেখতে দারুন লাগে | মন যেন চুপে চুপে বলে ওঠে , ফুলদানিতে রাখলেই হয় !!

যাহোক আজ ও আমার রান্নাঘরে সজনেফুল |ভেবেও নিয়েছি আজকের মুখরোচক মেনু | সজনেফুলর বড়াই ভাজবো | তবে সঙ্গে থাকবে পোস্ত | '' সজনেফুল - আর - পোস্তর - মুচমুচে - বড়া '' | গরম গরম ভাত আর গরম গরম '' সজনেফুল - আর - পোস্তর - মুচমুচে - বড়া '' (Sojne Phool Posto Bora) !! আহা হা হা কি অপূর্ব !!খাওয়ার শুরুটা জমে গেলেই , তো কেল্লা ফতে !! সবটা এমনি ই জমে উঠবে |
সকালের সব কাজ সারা | জলখাবার ও সারা | রান্নাঘরে ঢুকেও গেছি | লাঞ্চের সব মেনু ও তৈরি | বাকি আজকের স্পেশাল মেনু '' সজনেফুল - আর - পোস্ত - দিয়ে - মুচমুচে - বড়া '', আজকের শেষ রান্নায় গরম গরম ভাজবো , আর পাতে পাতে পৌঁছে দেবো -----
উপকরণ :-

সজনেফুল - 200 গ্রাম , বেছে নিয়ে , হালকা হাতে ধুয়ে , জল ঝরিয়ে রেখেছি
পোস্ত - ৫০গ্রাম , জলে ভিজিয়ে রেখেছি
কাঁচালঙ্কা - ৪ - ৫টা
নুন - প্রয়োজনমতো
চিনি - প্রয়োজনমতো
সর্ষের তেল - প্রয়োজনমতো
পদ্ধতি :-
বড়া ভাজার শুরুর প্রথমে , মিক্সিতে নিয়ে নিলাম জল ঝরানো পোস্ত | আর নিলাম ৪-৫টা কাঁচালঙ্কা | পোস্ত মিহি করে বেটে নিলাম | এইবার বাটা পোস্ত, ধুয়ে রাখা সজনেফুলের মধ্যে ঢেলে নিলাম | পাত্রের মধ্যে দিলাম , স্বাদ বাড়াতে কয়েকদানা চিনি আর প্রয়োজনমতো নুন |

পাত্রের মধ্যে সব কিছু ভালো করে মেখে নিলাম | একটু আটো আটো করেই মাখলাম | বড়া ভাজতেও সুবিধা হবে আর খেতেও ------| মাখাটা একটু চেখে নিলাম | স্বাদে একেবারে ঠিকঠাক !! পোস্তর সঙ্গে সজনেফুলের গন্ধটা ভীষণ ভীষণ ভালো !!মাখার স্বাদ আর গন্ধেই তো মন একেবারে ভরপুর !!

এবার গ্যাসে একটা ফ্রাই - প্যান বসিয়ে দিলাম |
দিলাম প্রয়োজনমতো সর্ষের তেল | তেল ভালো মতো গরম হয়ে উঠতেই , আঁচ কমিয়ে দিলাম | এইবার সোজনেফুল আর পোস্ত বাটা মাখা থেকে , বড়ার আকারে গড়ে গড়ে ফ্রাই - প্যানে বসিয়ে দিলাম | কম আঁচে সজনে - পোস্তর বড়া মজতে লাগলো | ভাজার সুন্দর গন্ধে , খিদে যেন বেড়ে যাচ্ছে ! মন বলছে , পেলেই খাই |

ফ্রাই - প্যানে বড়ার একদিকটা ভাজা ভাজা আর মুচমুচে হয়ে গেছে মনে হতেই , আঁচ বাড়িয়ে , হালকা হাতে বড়াগুলো উল্টে দিলাম | বাঃ !! ভাজা দিকটা তো দারুন লাগছে দেখতে ! আবার আঁচ কমিয়ে অন্য দিকটা হতে দিলাম | অন্য দিকটা ভাজা হয়ে যেতেই , আঁচ বাড়িয়ে অল্প একটু রেখেই , আঁচ কমিয়ে বড়াগুলো , ফ্রাই - প্যান থেকে তুলে একটা পাত্রে , সাজিয়ে সাজিয়ে রাখলাম | দেখতে তো দারুন হয়েই ছে , আর মনে হয় খেতেও দারুন হবে (Sojne Phool Posto Bora) |
সব বড়াগুলো একে একে ভেজে নিয়েছি | গ্যাস বন্ধ করে , বড়াভাজার থালা নিয়ে তড়িঘড়ি পৌঁছে গেলাম খাবার টেবিলে | গরম ভাতে গরম বড়া চাই তো ! তবেই তো আসবে মজা !
তাই করলাম | সবাইকে সাজিয়ে দিলাম গরম গরম ভাত আর গরম গরম '' সজনেফুল - আর - পোস্ত - দিয়ে - মুচমুচে - বড়া '' | স্বাদের আমেজে আর তৃপ্তির আমেজে আজ আমার খাবার টেবিল ভরপুর | স্বাদ কে এনজয় করে আর অনেক অনেক খুশি নিয়ে সারলাম আমরা আমাদের আজকের লাঞ্চ পর্ব |
জমিয়ে খান | ভালো খান | ভালো থাকুন | সুস্থ থাকুন |
.jpg)



Comments